শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান

সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)

সারাবাংলা

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কারণে রবিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান

2024-10-13T21:01:03+00:00
2024-10-13T21:01:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান
সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:০১ পিএম   (ভিজিট : ১১৬)
X

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কারণে রবিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় এক হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়।

জানা গেছে, ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে শিবালয়ে অভিযান চালানো হয়েছে। 

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে কখনও পিছপা হবো না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/এসআর













Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy