পূজার ৪ দিনের ছুটিতে শ্রীমঙ্গলে ছিল পর্যটকের ভিড়

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পূজার ছুটিতে শ্রীমঙ্গলে ছিল পর্যটকের ভিড়। ৪ দিনের ছুটিতে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পট,

2024-10-14T14:44:26+00:00
2024-10-14T14:44:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পূজার ৪ দিনের ছুটিতে শ্রীমঙ্গলে ছিল পর্যটকের ভিড়
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২:৪৪ পিএম   (ভিজিট : ৯৭)
X

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পূজার ছুটিতে শ্রীমঙ্গলে ছিল পর্যটকের ভিড়। ৪ দিনের ছুটিতে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্পট, চা-বাগান ছিল লোকে লোকারণ্য। বিশেষ করে  লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পর্যটকের ঢল নেমেছিল।

বৃহস্পতিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পর্যটকের ভিড় লেগেই ছিল। লাউয়াছড়ার দায়িত্বে নিয়োজিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, এই ৪ দিনে লাউয়াছড়ায় পর্যটক এসেছে ৪ হাজার ৪৪৯ জন। এতে রাজস্ব আয় হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৯৯৭ টাকা। 

চা-বাগানগুলোতে এখন চলছে ভর মৌসুম। চা-বাগান পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। চা-কন্যাদের দু'টি পাতা একটি কুঁড়ি তোলার দৃশ্য দেখতে চা-বাগানগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। 

মনোমুগ্ধকর এসব চা -বাগানের দৃশ্য ঘুরে ঘুরে দেখা আর সেলফি তোলায় ব্যস্ত সময় পার করেছেন পর্যটক-দর্শনার্থীরা। শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে শিশুসহ বিভিন্ন শ্রেনি-পেশার ভ্রমনপিপাসুদের ভিড় ছিল চোখে পরার মতো। বিশেষ করে বিভিন্ন পশু-পাখি আর বন্যপ্রাণী দেখে শিশুরা খুব আনন্দে মেতেছিল।

শ্রীমঙ্গল শহর থেকে ১৮ কিলোমিটার দুরে মাছের অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্য প্রসিদ্ধ বাইক্কা বিলে ছুটে গেছেন অনেক দর্শনার্থী। এছাড়াও লাউয়াছড়া ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতেও ছিল আগতদের আনাগোনা। অনেকে ছুটে গেছেন নৃ-তাত্বিক জনগোষ্ঠীর পাড়াগুলোতে। খাসিয়া, মণিপুরি, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন পল্লী ঘুরে তাদের বিচিত্র জীবনধারা ও সংস্কৃতি দেখে মুগ্ধ হয়েছেন আগত ভ্রমনবিলাসীরা। এছাড়াও বধ্যভূমি-৭১ এ পূজার ছুটির ৪ দিন ভিড় লেগেই ছিল।

শ্রীমঙ্গলের রিসোর্ট মালিকদের সাথে কথা বলে জানা গেছে, পূজার ছুটিতে শ্রীমঙ্গলের রিসোর্ট, কটেজ, বাংলো,  হোটেলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের বুকিং ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক-দর্শনার্থীরা প্রাণ ভরে ঘুরে বেরিয়েছেন শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy