শাহজাদপুরে পরিবারকে এলাকা ছাড়া করতে প্রকাশ্যে ঘর ভেঙে লুটপাট!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারকে এলাকা ছাড়া করতে প্রকাশ্যে ঘর ভেঙে লুটপাট করে নেওয়ার অভিযোগ

2024-10-14T16:29:38+00:00
2024-10-14T16:29:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে পরিবারকে এলাকা ছাড়া করতে প্রকাশ্যে ঘর ভেঙে লুটপাট!
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারকে এলাকা ছাড়া করতে প্রকাশ্যে ঘর ভেঙে লুটপাট করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। 

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা চকপাড়া গ্রামের স্বপনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে লুট করে নিয়ে যায় প্রতিবেশিরা। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সরেজমিনে গেলে ভুক্তভোগী স্বপন ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্বপনকে ভিটেমাটি রেখে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে তারই চাচাতো ভাইয়েরা। কিন্তু পৈতৃক ভিটা ছেড়ে দিতে না চাওয়ায় নানা ভাবে নির্যাতন করে আসছে তারা। 

নাছোড়বান্দা স্বপন তবুও ভিটে না ছাড়ায় এদিন সকালে প্রতুবেশি রঞ্জু, আজিম, সোবহান, মিন্টু, ইউসুব, ইনামুল, নুরু, উজ্জ্বলসহ ৫০/৬০ জন মিলে দলবেঁধে অতর্কিত হামলা চালায় স্বপনের বাড়িতে। এসময় স্বপনের আধাপাকা ঘর ভেঙে দরজা, টিনসহ ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে অভিযুক্ত নুরুর বাড়িতে গেলে তাকে না পাওয়া গেলেও তার স্ত্রী এবং আরেক অভিযুক্ত মিন্টু  জানান, স্বপনের বাবা আবুল সরদার ছিল মৃত জুরান সরদারের পালকপুত্র। 

সেক্ষেত্রে আবুল তাদের সম্পত্তির কোন উত্তরাধিকার না। এরপরেও জুরান সরদার আবুলকে অন্তত ৩ একর জায়গা লিখে দিয়েছে। কিন্তু কোথায় থেকে লিখে দিয়েছে সেটা আবুল সরদার বা তার ছেলে স্বপন খোলাসা করেনি। তাই বাধ্য হয়ে স্বপনের ঘর ভেঙে দিয়েছে গ্রাসবাসী।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানিয়েছেন, খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে শাহজাদপুর থানার একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy