ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ফরিদপুর প্রতিদিন

সারাবাংলা

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।মঙ্গলবার (১৫ অক্টোবর)

2024-10-15T10:15:58+00:00
2024-10-15T13:28:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
ফরিদপুর প্রতিদিন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:১৫ এএম  আপডেট: ১৫.১০.২০২৪ ১:২৮ পিএম  (ভিজিট : ১২৯)
X

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার মল্লিকপুরে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ঝিনাইদহগামী ‘ঝিনাইদহ পরিবহন’ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী ‘গ্রিন এক্সপ্রেস’ নামে দুটি বাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy