কালিহাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র‌্যালি

2024-10-15T14:59:21+00:00
2024-10-15T14:59:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:৫৯ পিএম   (ভিজিট : ২৪১)
X

"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ " প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শেখ আশিকুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারি জয়নুল আবেদীন, মেকানিক মোঃ আমিনুল ইসলাম, সীমা, আলমগীর হোসেন ও খলিল সহ বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy