গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:২০ পিএম (ভিজিট : ১২৪)

X
বরিশালের গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল জলিল, উপজেলা আইসিটি কর্মকতা বিপ্লব চন্দ্র দেবনাথ, ইউ ডি এফ মেজবাহ উদ্দিন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জওহর লাল পাল সহ অন্যান্যরা।