বরিশাল বোর্ডে এইচএসসি'তে পাস ও জিপিএর হারে এগিয়ে মেয়েরা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার

2024-10-15T16:24:45+00:00
2024-10-15T16:24:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বরিশাল বোর্ডে এইচএসসি'তে পাস ও জিপিএর হারে এগিয়ে মেয়েরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:২৪ পিএম   (ভিজিট : ৯৪)
X

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
 
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।  

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৯৯৩ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯৪ জন। পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৭২২ জন।  

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫। আর এবা‌র জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি।  

এ বছর কোনো ক‌লেজে শতভাগ ফেল না থাকলেও ২১টি প্রতিষ্ঠানে পা‌সের হার শতভাগ র‌য়েছে।  

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, ভা‌লো ফলাফলের কৃতিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy