রাজশাহী ডিবির হাতে হেরোইনসহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় হতে গতকাল রাত ০০:২০ টায় একজন মাদককারবারিকে ২ কেজি ৪০০

2024-10-15T17:30:53+00:00
2024-10-15T17:30:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী ডিবির হাতে হেরোইনসহ গ্রেফতার ১
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ৮৫)
X

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় হতে গতকাল রাত ০০:২০ টায় একজন মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আনন্দ(৩২)।রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার সানোয়ার হোসেনের পুত্র ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবিথর এসআই (নিরস্ত্র) আ: রহিম ও ফোর্স-সহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। 

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আ: রহিম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সিরাজুল ইসলাম আনন্দকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করে।

অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী ওমর ফারুক (৩৮) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy