সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট

2024-10-15T17:42:09+00:00
2024-10-15T17:42:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শক বরখাস্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ৬৮)
X

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গতকাল সোমবার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জেনারেল মো. আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৪ অক্টোবর (সোমবার) বিকেলে গোলবার হোসেন অনন্তের বরখাস্তের আদেশ হাতে পেয়েছি।’ 

আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১ অক্টোবর গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি। 

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গোলবার হোসেন অনন্ত ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। 
সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেন অনন্তের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন, ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy