ডোমারে রেললাইনের ব্রিজের নিচে পানিতে ভাসছিল যুবকের মরদেহ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে শান্ত ইসলাম(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৫অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া

2024-10-15T18:01:28+00:00
2024-10-15T18:01:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে রেললাইনের ব্রিজের নিচে পানিতে ভাসছিল যুবকের মরদেহ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ২৪৮)
X

নীলফামারীর ডোমারে শান্ত ইসলাম(২৫) নামে এক যুবকের  মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া মোলানি নামক স্থানের রেললাইনের ব্রিজের নিচে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শান্ত ইসলাম সৈয়দপুর পৌরসভার হাত্তিখানা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

নিহত শান্ত ইসলামের মা বিউুট বেগম মরদেহটি তার ছেলে শান্ত ইসলামের নিশ্চিত করে জানান, গত সোমবার রাতে চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনে ছেলেসহ সৈয়দপুরে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। 

ট্রেনটি ডোমার স্টেশনে আসলে সিট থেকে উঠে যায় শান্ত। পরে তাকে অনেক খুজাখুজি করেও পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে লোক মারফত খবর পেয়ে থানায় এসে দেখি মরদেহটি আমার ছেলে শান্ত ইসলামের।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
                                                     





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy