টঙ্গীতে ভাইসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি বর্ষনের মামলায় গ্রেফতার হয়েছেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ

2024-10-15T18:11:49+00:00
2024-10-15T18:11:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ভাইসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ২৮১)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি বর্ষনের মামলায় গ্রেফতার হয়েছেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী ও তার ভাই গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে মরকুন এলাকা থেকে তাদের গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গত ২০ জুলাই বেলা সাড়ে ১২টায় কলেজ গেইট এলাকায় কোটা বিরোধী আন্দলনে সহিংসতার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। 

আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগষ্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহভাজন আাসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় রুজু হওয়া একটি রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy