গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনসন স্কিম চালু করা আমার স্বপ্ন: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন বিভিন্ন সেক্টরে পেনশন সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার

2024-10-16T14:50:09+00:00
2024-10-16T14:50:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনসন স্কিম চালু করা আমার স্বপ্ন: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ১৫৭)
X

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন বিভিন্ন সেক্টরে পেনশন সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা থাকলেও পোশাক খাতে তেমন ব্যবস্থা গড়ে উঠেনি। 

আমার স্বপ্ন গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনসন স্কিম চালু করা। যদিও এটা সময় সাপেক্ষ তবুও আমি এই প্রকল্পটি শুরু করে দিয়ে যেতে চাই। পরবর্তী যেকোন সরকার আসলে যেন এটা বাস্তবায়ন করতে পারে। 
বুধবার দুপুরে টঙ্গীর পাগার এলাকায় জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে শিল্প শ্রমিকদের জন্য টিসিবি পন্য বিক্রয় কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্য মূল্যে টিসিবি পন্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫কেজি চাল,২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিতরণ করা শুরু হয়েছে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে না হয়। পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয়।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সম্মুখীন হয়েছি শ্রমিক অসন্তোসের। শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও দ্বায়ী রয়েছে। এ নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দ মালিকপক্ষসহ সকলদের সাথে বারবার বসে গত ২৪ তারিখ ১৮ দফা প্রণয়ন করেছি। আমরা আশাবাদী অচিরেই এই খাতের সকল সমষ্যা সমাধান হয়ে যাবে।

বিজিএমইএদর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, টেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো, মোস্তফা ইকবাল, গাজীপুর জেলা প্রসাশক নাফিসা আরেফীন, নোমান গ্রপের চেয়ারম্যান এ এইচ এম রফিকুল ইসলামসহ কারখানার উর্ধতন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy