শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জনকে কারাদণ্ড প্রদান

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা

2024-10-16T14:58:14+00:00
2024-10-16T14:58:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জনকে কারাদণ্ড প্রদান
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:৫৮ পিএম   (ভিজিট : ১০৩)
X

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং প্রায় ১০ হাজার মিটার জাল ধ্বংস করা হয় ও জব্দকৃত প্রায় ৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানাতে প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: শিবালযের আলোকদিয়ার কামরুল শেখের পুত্র লাল চান শেখ (৩২), বক্কার শেখের পুত্র আলমগীর শেখ (৩৫) ও আব্দুল শেখ এর পুত্র স্বপন শেখ (৩২)।

জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে শিবালয়ে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করা হয়। 

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে তিনজনকে জেল এবং জাল ধ্বংস করা হয়। এছাড়া, জব্দকৃত মাছ এতিমখানাতে প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy