শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার মধ্যে টমটম চালক খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে টমটম চালকের লাশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত রুবেল আহমেদ সাগর ওরফে

2024-10-16T17:27:16+00:00
2024-10-16T17:27:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার মধ্যে টমটম চালক খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে টমটম চালকের লাশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান এলাকা থেকে আবুল খায়ের নামে এক টমটম চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেদিনই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ আমিনুল ইসলাম সেলিম জানান, 'আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলেই জসিমকে আটক করি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে সে তার ৩/৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খায়েরকে হত্যার কথা স্বীকার করে।' 

ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জসিমসহ আরও ৩/৪ জন গত সোমবার ( ১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার সময় টমটম চালক আবুল খায়েরকে টমটমসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং তার মিনি টমটম  ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক খায়ের তাদেরকে বাঁধা দিলে তারা ধারালো চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামিদের ধারালো চাকুর আঘাতে খায়ের  মারা গেলে আসামিরা টমটম নিয়ে চলে যায়।

ওসি আমিনুল জানান, গ্রেফতার হওয়া মামলার প্রধান আসামীকে আজ বুধবার দুপুর ২ টায় মৌলভীবাজার কোর্টে প্রেরন করা হয়েছে।   হত্যা মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy