গাজীপুরে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশের মতবিনিময় সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে এবং ট্রাফিক সিস্টেম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ উদ্যোগে

2024-10-16T17:36:14+00:00
2024-10-16T17:36:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশের মতবিনিময় সভা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৬২)
X

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে এবং ট্রাফিক সিস্টেম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ উদ্যোগে মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে টঙ্গীবাজার এলাকায় ট্রাফিক দক্ষিণ বিভাগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ লিয়াকত আকবর, ট্রাফিক পরিদর্শক শেখ শাহাদাত আলী, সিদ্দিকুর রহমান ভূঞা, মোঃ মোমিন আলী, সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সহকারী পুলিশ কমিশনার বলেন, পরিবহন খাতে  চাঁদাবাজি রোধ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা যদি এগিয়ে না আসেন তাহলে এর সুফল পাওয়া সম্ভব নয়। তাছাড়া ট্রাফিক আইন মেনে সড়কে পরিবহন চালানোর তাগিদ দেন তিনি।  

মতবিনিময় সভায় সকলেই সড়ক পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে এবং ট্রাফিক সিস্টেম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy