জামাল খানে সাদিয়াস কিচেনকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল এবং বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির

2024-10-16T19:30:57+00:00
2024-10-16T19:30:57+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
জামাল খানে সাদিয়াস কিচেনকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল এবং বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করায় চট্টগ্রাম নগরীর জামালখানের সাদিয়াস কিচেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

একই অভিযানে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্য বেশি লেখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা ও নিউ মনীষা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এমন অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy