বেড়েছে সাফল্য, ফিরছে স্বস্তি

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

পূর্ণ পরিসরে নবোদ্যমে কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যার প্রেক্ষিতে নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু

2024-10-16T20:47:20+00:00
2024-10-16T20:47:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্ণ পরিসরে কাজ শুরু করেছে সিএমপি
বেড়েছে সাফল্য, ফিরছে স্বস্তি
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২৪৯)
X

পূর্ণ পরিসরে নবোদ্যমে কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। যার প্রেক্ষিতে নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন সিএমপি'র মুখপাত্র এডিসি কাজী মোঃ তারেক আজিজ। 

আজ মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠির ব্রিফিং এ এডিসি তারেক আজিজ বলেন, সিএমপি কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে ৬ সহস্রাধিক পুলিশ সদস্য আবারও চাঙ্গা মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিকের লক্ষ্যে কাজ শুরু করেছে। গত ২৮ সেপ্টেম্বর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয় চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশকে পুরোপুরি কার্যকর করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 

ব্রিফিং ও জানানো হয়, গত ১ অক্টোবর থেকে সিএমপির বিভিন্ন থানায় ১৫ অক্টোবর পর্যন্ত মোট ১৬২টি মামলা রুজু হয়েছে। গত ১৫ দিনে ২৯৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আসামি গ্রেফতার হয়েছে ৪৯৪ জন। গত ১৫ দিনে প্রায় ১৯ হাজার পিস ইয়াবা, ৫৮ কেজি গাঁজা ও ১০৩ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। মাদক উদ্ধার সংক্রান্ত মামলা রুজু হয়েছে ২৬টি। গত কয়েকদিনে ২টি পিস্তলসহ ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মহানগর গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশ। সিএমপির বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত ৯৪৮টি অস্ত্রের মধ্যে ৭৮২টি উদ্ধার করা সম্ভব হয়েছে। 

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ব্রিফিং এ জানানো হয়, বহুল আলোচিত ‘গানের তালে পিটিয়ে হত্যা’র ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে মূলহোতাসহ ৩ জন। বিভিন্ন হত্যা মামলার আসামিরাও গ্রেফতার হচ্ছে। সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ছিনতাই মামলা রুজু হওয়ার ৪ ঘন্টার মধ্যেই নগদ টাকা ও মোবাইলসহ দুইজন আসামি। একই থানায় ৬ জন অজ্ঞাতনামা আসামি কর্তৃক রফিকুল হক (২৫) নামীয় একজন ব্যবসায়ী অপহরণের শিকার হলে থানা পুলিশের দ্রুত তৎপরতায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। 

পাহাড়তলী থানা গতকাল সাগরিকা মোড় থেকে চারজনকে গ্রেফতার করেছে ২টি কিরিচ, ২টি লোহার রড, ১টি চাপাতি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ২টি গামছাসহ। কোতোয়ালী থানা গতকাল গ্রেফতার করেছে বাসে চাপা দিয়ে একজন রিকশাচালককে হত্যার ঘটনার ক্লু-লেস আসামিকে। কোতোয়ালী থানা ও হালিশহর থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে থানা দুটি। কোতোয়ালী থানা কর্তৃক গ্রেফতার দুইজনের মধ্যে একজনের নিকট থেকে উদ্ধার করা হয়েছে থানার মামলার আলামত ১৪টি মোবাইল। 

এছাড়া ১৫ অক্টোবর বাকলিয়া থানা আটক করেছে ৩ জন মাদকব্যবসায়ীকে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ কমিশনারের কার্যালয়ের ওপেন হাউজ ডে-তে করা অভিযোগের প্রেক্ষিতে। ৮ মামলার আসামি পেশাদার মাদকব্যবসায়ী মনির হোসেন ক্যারমানকে ২১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। 

নগরীর নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সমগ্র মহানগরে প্রায় একশত মোটরসাইকেল প্যাট্রোলিং করে যাচ্ছে। এই প্যাট্রোলসমূহ নগরীর আনাচে-কানাচে অলিগলিতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। নগরীর প্রত্যেকটি থানাতে প্রতিদিন দুইবার করে শুরু হয়েছে তল্লাশি কার্যক্রম। জনগণের সাথে দূরত্ব ঘোচাতে কমিউনিটি পুলিশের পুরোনো সকল কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি পুনর্গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এই পুনগর্ঠিত কমিটিতে ছাত্র প্রতিনিধিসহ সমাজের ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সকল শ্রেণি-পেশার, মত-পথের প্রতিনিধি থাকবেন।

সিএমপির ট্রাফিক বিভাগ পূর্ণোদ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে উল্লেখ করে ব্রিফিং এ জানানো হয়, গত ১ মাসে সিএমপির চারটি ট্রাফিক বিভাগে ২৮৭৯টি মামলা প্রদানের মাধ্যমে জরিমানা সংগ্রহ করে প্রায় ৯০ লক্ষ টাকা। অভিযান শুরু হয়েছে ব্যাটারিচালিত রিকশা, অননুমোদিত, র‍্যুট পারমিটবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে চলছে অভিযান। গত ১ মাসে ট্রাফিক বিভাগ ১৮৯৪টি ব্যাটারিচালিত রিকশা, ৭৩০টি অনুমোদনবিহীন সিএনজি ও ১৭৯৮টি অন্যান্য গাড়ি আটক করে। 

পূর্ণ পরিসরে কাজ শুরু করায় চট্টগ্রাম মহানগরীর জনগণণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। আইনবিরোধী, নিরাপত্তাবিঘ্নকারী, সমাজের জন্য ক্ষতিকর যে-কোনো কিছুর বিরুদ্ধে সিএমপির এই অভিযান অব্যাহত থাকবে। এই সংক্রান্তে সিএমপি নগরীর সকল সুনাগরিকদের সহায়তা কামনা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy