ভারত পালানোর সময় শেরপু্রের আওয়ামী লীগ নেতা আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।আটক ওই নেতার নাম চন্দন

2024-10-16T20:27:17+00:00
2024-10-16T20:27:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারত পালানোর সময় শেরপু্রের আওয়ামী লীগ নেতা আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮:২৭ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আটক ওই নেতার নাম চন্দন কুমার পাল (৭১)। 

তিনি শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  ১৯৯৬ সালে শেরপুর জেলা আইনজীবী সমিতির এপিপি ছিলেন। চন্দন কুমার পাল শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্রের ছেলে।

বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার।

পরিদর্শক ওমর ফারুক জানান, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে যাবেন গোপন এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে ওৎ পেতে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে জমা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসাররাও জিজ্ঞাসাবাদ করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy