ডোমারে বিএনপির সমাবেশে জনস্রোত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি’র জনসমাবেশে প্রায় দেড় যুগ পর সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার

2024-10-17T13:30:37+00:00
2024-10-17T13:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে বিএনপির সমাবেশে জনস্রোত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:৩০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৪ ১:৪১ পিএম  (ভিজিট : ৩১৯)
X

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি’র জনসমাবেশে প্রায় দেড় যুগ পর সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বক্তব্য শুনতে ও দেখতে নেতাকর্মীদের জনসমাবেশ এক পর্যায়ে  জনস্রোতে  পরিনত হয়েছে।

বুধবার(১৬অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় আমেরিকা থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

উপজেলা বিএনপির আয়োজনে ডোমার শহরস্থ বাটার মোড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সমঅধিকার,অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন।সভাটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এটাই হোক সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের সকল নাগরিকেই সমান। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফ্যাষ্টিট হাসিনা সরকার গত ১৭বছর দেশকে নরকে পরিনত করেছিল।মামলা হামলা করে আয়না ঘর তৈরি করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের অমানুষিক নির্যাতন করা হয়েছিলো। আমরা এসব জেন ভুলে না যাই।

পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু,সম্পাদক মোজাফ্ফর আলী, কৃষকদলের আহবায়ক আফজাল হোসেন হিরু, শ্রমিক দলের সম্পাদক লোকমান হোসেন লাভলু, যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, ছাত্রদলের সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, তাঁতী দলের সভাপতি নুরন্নবী নয়ন, ছাত্রনেতা রাকিব আল আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy