কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।আজ বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়নে লেবুবাড়ি মৌজার তরুর বাজার

2024-10-17T16:02:15+00:00
2024-10-17T16:02:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ১৭৫)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়নে লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সজিব কুমার সরকার, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, তহসিলদার জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, কান্দি ইউনিয়নের লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি স্থাপনা গড়ে তুলে ছিলেন। পানি উন্নয়ন বোর্ড এই স্থাপনাগুলো উচ্ছেদ করায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কোটালীপাড়ার সকল স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy