প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪:৩৩ পিএম আপডেট: ১৭.১০.২০২৪ ৬:৫৭ পিএম (ভিজিট : ৮২২)

X
টেকনাফে ৩২০০ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আশরাফ আলী (২৪) টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে ছাত্রদল নেতা আশরাফকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ছাত্রদল নেতা তার এক সহযোগীসহ এ কাজে সংশ্লিষ্টতার দায় স্বীকার করেছেন। দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।
টেকনাফ পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের নেতা ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় টেকনাফজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।