চান্দগাঁও পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে অটোরিক্সা চালক অঞ্জন ধর (৪০) হত্যার ঘটনায় মূলহোতা সহ চারজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ৷চান্দগাঁও থানা অফিসার

2024-10-17T19:52:47+00:00
2024-10-17T19:52:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চান্দগাঁও পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ১২৪)
X

চট্টগ্রামে অটোরিক্সা চালক অঞ্জন ধর (৪০) হত্যার ঘটনায় মূলহোতা সহ চারজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ৷ 

চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে জানান,  অটোরিক্সা চালক অঞ্জন ধর হত্যা মামলাটি রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহম্মদ আলম খান গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)মোঃ মোমিনুল হাসান, এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁন, এসআই মোঃ আমির হোসেন, এসআই রফিকুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে আসামীদের শনাক্ত করে অভিযান শুরু করে৷ গত ২ অক্টোবর হত্যাকান্ডে জড়িত আসামী রাজু আহম্মেদ রাজন(৩১) ও মোঃ আরিফ (২৮) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সাটি উদ্ধারের টানা ৪৮ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে৷ উক্ত অভিযানে হত্যাকান্ডে জড়িত অপর আসামী মোহাম্মদ রাসেল (৩০) ও রবি আলম (৩৯) কে  ১৬ অক্টোবর চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

ওসি চান্দগাঁও বলেন, গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক বায়েজীদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগর মীর আহম্মদ প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশে আমেনা বেগম নামের এক মহিলার রিক্সার গ্যারেজ থেকে লুন্ঠিত ব্যাটারীচালিত অটোরিক্সাটি উদ্ধার করতে সক্ষম হই৷  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy