মঠবাড়িয়ায় সাবেক সাংসদসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রা‌তে ঢাকার উত্তরা থেকে আটক

2024-10-17T20:04:04+00:00
2024-10-17T20:04:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় সাবেক সাংসদসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৯৬)
X

মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রা‌তে ঢাকার উত্তরা থেকে আটক করেছে পু‌লিশ । 

পরে বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার তুরাগ থানা থে‌কে বৃহস্পতিবার সকা‌লে পিরোজপুর আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মামলা ও থানা সূত্রে জানা যায়, বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়। এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ ও যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামী করা হয়। 

ঐ মামলার দুটিতেই ঢাকায় আটক হওয়া মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক পৌর মেয়রকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy