খুবিতে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড.

2024-10-17T20:06:52+00:00
2024-10-17T20:06:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবিতে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ২০৯)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রো-ভাইস চান্সেলর (প্রো-ভিসি) পদে নিযুক্ত হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান এবং ট্রেজারার পদে নিযুক্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী। 

আজ ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর (১১)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিমকে চার বছর মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রফেসর ড. মো. রেজাউল করিম হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩তম ভাইস-চ্যান্সেলর এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিযুক্ত তৃতীয় ভাইস-চ্যান্সেলর।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন। এ পদে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন তিনি। সেই সঙ্গে অবশ্যই তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তাকেও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy