কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আটক

কোটালিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক

2024-10-17T20:13:49+00:00
2024-10-17T20:13:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আটক
কোটালিপাড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৩০)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাশী গ্রাম থেকে ২ জন নারী ও ১ জন পুরুষসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, লক্ষ্মী রানী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। 

এ ঘটনায় এলাকাবাসী মৌখিক ভাবে  কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে  লক্ষ্মী সরকারকে  তৃস্না মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)সহ আটক করে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী রানী সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে অনৈতিক কর্মকান্ডের প্রমান পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy