শ্রীমঙ্গলে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেফতার করা

2024-10-18T18:25:17+00:00
2024-10-18T18:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ১১৫)
X

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য  মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার  রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল থানাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান,যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত অনুমান ২টায়  শ্রীমঙ্গল থানার  সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে।  

ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় ১১ লাখ ৬৯ হাজার  টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy