আমলকি চুরি করায় ভয় দেখিয়ে দুই শিশুকে ধ'র্ষণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ ও লক্ষীপাশা গ্রামে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।জানা যায়, গত ১৬ অক্টোবর (বুধবার)

2024-10-18T19:12:47+00:00
2024-10-18T19:12:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আমলকি চুরি করায় ভয় দেখিয়ে দুই শিশুকে ধ'র্ষণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ২৪০)
X

বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ ও লক্ষীপাশা গ্রামে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

জানা যায়, গত ১৬ অক্টোবর (বুধবার)  দুপুরে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ সিকদার বাড়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ৮ বছর বয়সের দুই শিক্ষার্থী মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সড়কের পাশে একটি বাগানবাড়িতে আমলকি খেতে যায় ওই দুই শিক্ষার্থী। এ সময় দুধলমৌ গ্রামের মৃত্যু জয়নাল শিকদারের পুত্র সোহেল (৪০) ও লক্ষীপাশা গ্রামের মনির খানের পুত্র রাফিন খান (১৫) দুই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। 

ধর্ষণের শিকার হয়ে দুই শিক্ষার্থী বাড়িতে পৌঁছালে তারা অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজনের কাছে ঘটনার বিষয় খুলে বলে। 

ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষার্থী জানান, মাদ্রাসা ছুটির শেষে দুই বান্ধবী মিলে বাগানের মধ্যে আমলকি খেতে যায়। এ সময় সোহেল ও রাফিন তাদেরকে ধরে ফেলে। ভয় দেখিয়ে বলে আমলকি কেন চুরি করেছো গাছ থেকে। গাছের মালিকের কাছে নিয়ে গেলে তোদের হাত পা কাটবে। একপর্যায়ে ভয় দেখিয়ে আতঙ্কিত করে গায়ের কাপড় খুলে কোলের মধ্যে নিয়ে জোর করে ধরে ধর্ষণ করে। 

গতকাল ধর্ষক সোহেলকে এলাকাবাসী আটক করে। এ সময় সোহেলের কাছে জিজ্ঞাসাবাদ করলে অপর ধর্ষক রাফিন খানের পরিচয় পাওয়া যায়। 

জানা যায়, লক্ষীপাশা গ্রামের মনির খান প্রভাবশালী হওয়ায় তারা এখন পর্যন্ত আইনের আশ্রয় নিতে পারেনি। এই ঘটনায় মনির খানসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল মনির খানের ছেলেকে রক্ষা করতে স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে ধর্ষণ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy