মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় মসজিদের দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে।শুক্রবার

2024-10-18T20:04:23+00:00
2024-10-18T20:04:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৯৬)
X

খুলনার পাইকগাছায় মসজিদের দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। 

শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এ নিয়ে উপস্থিত ক্রেতা দুপক্ষের মুসুল্লি তর্ক-বির্তকের এক পর্যায়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। 

পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে ফজর আলী গাজী (৫৫) কে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা হলেন ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী (২২)। 

ওসি তুষার কান্তি দাশ বলেন, মারপিটের ঘটনায় ফজর আলী গুরতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy