‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী আটক!

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকারকে আটক

2024-10-19T13:31:03+00:00
2024-10-19T13:31:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী আটক!
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:৩১ পিএম   (ভিজিট : ৩০২)
X

কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকারকে আটক করেছে পুলিশ। 

কোটালীপাড়া উপজেলার দালাসি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও দুই নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটক বাকিরা হলেন- তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)।

জানা গেছে, লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী মৌখিকভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে ভাড়া বাসা থেকে ওই দুই নারী ও এক পুরুষসহ তাকে আটক করে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী রানী সরকারকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy