বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কু'পিয়ে হ'ত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ

2024-10-19T13:37:59+00:00
2024-10-19T15:12:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কু'পিয়ে হ'ত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:৩৭ পিএম  আপডেট: ১৯.১০.২০২৪ ৩:১২ পিএম  (ভিজিট : ৩৩৪)
X

সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফিরোজ খান (৩৫) বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা ফিরোজ খান রাজনৈতিক রোষানলের ভয়ে ৫ আগস্টের পর থেকে নিজ এলাকা ত্যাগ করে আনুমানিক দেড় কিলোমিটার দূরে বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার মধ্যরাতে একদল দুষ্কৃতকারী বোনের বাড়িতে গিয়ে তাকে ডেকে বাইরে আনেন। এরপর তারা তাকে একটি খালি জমিতে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর পুনরায় বোনের বাড়ির সামনে ফেলে যায়। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, রাতে যখন ফিরোজ খানকে হাসপাতালে আনা হয় তখন তিনি আর বেঁচে নেই। তবুও ইসিজি করে তারা নিশ্চিত হন। ফিরোজ খানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন দেখে তিনি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy