দুর্নীতির অভিযোগ ওঠায় আলীকদমের ওসি বদলি

লামা (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

আলীকদমের ওসি খন্দকার তবিদুর রহমানকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্স এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা’র (স্মারক নং- ১০১৫ তারিখ:

2024-10-19T18:02:55+00:00
2024-10-19T18:02:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্নীতির অভিযোগ ওঠায় আলীকদমের ওসি বদলি
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ১২৩)
X

আলীকদমের ওসি খন্দকার তবিদুর রহমানকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্স এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা’র (স্মারক নং- ১০১৫ তারিখ: ১৭/১০/২০২৪) প্রজ্ঞাপন মুলে বদলির বিষয়টি জানা গেছে।

প্রসঙ্গত, গত একবছর আগে খন্দকার তবিদুর রহমান আলীকদম থানায় ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে কয়েকজন অফিসারকে দিয়ে থানায় লোকজন ধরে এনে টাকা আদায়ের অভিযোগ উঠে ওসির বিরুদ্ধে। বিভিন্ন অজুহাতে নিরীহ মানুষকে থানায় আটক রেখে টাকা আদায়ের অভিযোগে আইজিপি ও পুলিশ সুপার বরাবর আবেদন করেন ভুক্তভোগীরা। পরে গত বুধবার (১৬ অক্টোবর) তার বদলি চেয়ে আলীকদমে মানববন্ধন  করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
 
গত ১৭ অক্টোবর পুলিশ হেডকোয়াটার্স এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা (স্মারক নং- ১০১৫ তারিখ: ১৭/১০/২০২৪) মুলে ওসির বদলি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে ওসি খন্দকার তবিদুর রহমানকে বান্দরবান জেলা থেকে স্পেশাল ব্রাঞ্চ (এসিব) ঢাকায় বদলী করা হয়েছে। আগামী ২১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২২ অক্টোবর হতে তিনি তাৎক্ষণিক অবমুক্ত গণ্য হবেন মর্মে বলা হয়।

এ বিষয়ে ওসি খন্দকার তবিদুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় আটক রেখে টাকা আদায়ের বিয়ষটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মাদক মামলায় মো.জোহারকে আটক করায় জোহার ও তার পরিবার কল্পকাহিনী প্রচার করছে। আর বদলি তো একটি নিয়মিত প্রক্রিয়া। উর্ধতন কর্তৃপক্ষ জনস্বার্থে যেকোন যায়গায় বদলি করতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy