ডাকাত বাহিনীর প্রধান ২০ মামলার আসামি জুয়েল মৃধা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।গোপন সংবাদের

2024-10-19T18:17:41+00:00
2024-10-19T18:17:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডাকাত বাহিনীর প্রধান ২০ মামলার আসামি জুয়েল মৃধা গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:১৭ পিএম   (ভিজিট : ৫৮৬)
X

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে সাতক্ষিরার তারা উপজেলা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান এবং বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি তদন্ত মোঃ নোমান হোসেন। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোঃ ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুয়াকাটার হোটেল রনির মালিক মোঃ রনি মিয়ার বাসা ডাকাতি করে স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ব্যপারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন রনি মিয়া। পরবর্তিতে পুলিশী তদন্তে জুয়েল মৃধাকে সনাক্ত করার পর আজ তাকে সাতক্ষিরা থেকে গ্রেপ্তার করা হলে জিঙ্গাসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করে জুয়েল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy