বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কাদিরাবাদ (দয়ারামপুর)

2024-10-19T18:32:36+00:00
2024-10-19T18:32:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কাদিরাবাদ (দয়ারামপুর) কিউ ক্লাব এন্ড ক্যাফেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর ও ইমাম সমিতির সভাপতি একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মীর নুরুন্নবী।এছাড়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মমতাজ আলীসহ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার এবং সাধারণ সম্পাদক শাহীন আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, মন্ডপ পাহারা নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের কু-মন্তব্য করে চলেছে। তাদের বলতে চাই, আমরা দুর্গাপূজার মন্ডপে পূজা করতে যায়নি। জামায়াতকে নিয়ে মন্ডপ ভাঙার দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্র যেন বাস্তবায়ন করতে না পারে সে-কারণেই এবারের দুর্গাপূজার মন্ডপগুলো পাহারা দিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসব কু-মন্তব্যকে কোরআন হাদিসের আলোকে প্রতিহত হরা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy