ঘুমের মধ্যে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

লোহাগড়ায় গভীর রাতে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১৯

2024-10-19T18:41:21+00:00
2024-10-19T18:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুমের মধ্যে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

লোহাগড়ায় গভীর রাতে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপের কামড়ে নিহত কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সাপের কামড়ের বিষয়টি জানান। 

এরপর শনিবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy