ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের অনুদানের টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত

2024-10-19T19:34:11+00:00
2024-10-19T19:34:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের অনুদানের টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৭২)
X

ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুরের শিবচর থানার সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. আকাশ ব্যাপারীকে (২১) গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কিশোরগঞ্জের নিহত সিফাতের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারক চক্র ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে বলে গত ৬ অক্টোবর সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগে করা হয়। চক্রটি অর্থ মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা সেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে কল দেয়। তারপর টাকা দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায় এবং কৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেয়। তারপর টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নেয়। ওটিপি নেওয়ার পর চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়।

সাইবার ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য কেনে। পরে শুক্রবার সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুরের শিবচর থানার সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মো. আকাশ ব্যাপারীকে (২১) গ্রেফতার করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy