নালিতাবাড়ীতে ফ্রি চিকিৎসা ক‍্যাম্প উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে বন‍্যা দুর্গত এলাকার নানা রোগে আক্রান্ত মানুষকে দিনব‍্যাপি বিনামুল্যে মেডিকেল ক‍্যাম্পে ফ্রি ঔষধ ও চিকিৎসা প্রদান

2024-10-19T21:09:14+00:00
2024-10-19T21:09:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ফ্রি চিকিৎসা ক‍্যাম্প উদ্বোধন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯:০৯ পিএম   (ভিজিট : ১৫৯)
X

শেরপুরের নালিতাবাড়ীতে বন‍্যা দুর্গত এলাকার নানা রোগে আক্রান্ত মানুষকে দিনব‍্যাপি বিনামুল্যে মেডিকেল ক‍্যাম্পে ফ্রি ঔষধ ও চিকিৎসা প্রদান ক‍্যাম্প উদ্বোধন করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ‍্যালয় মাঠে শেরপুর জেলা অফিসার্স ফোরামের উদ‍্যোগে রোগীদের বিনামুল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক‍্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ প্রফেসর সাইফুল ইসলাম, জামালপুর সদর হাসপাতালের ডাঃ শামসুল হক, ডাঃ ফেরদৌস, শেরপূর সদর হাসপাতালের ডাঃ সাইফুল আমিন মুক্তা, নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের ডাঃ কল্লােল আহমেদ সহ ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক।

এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ হারুন, কেন্দ্রীয় এসবির সম্রাট মোঃ আবু সুফিয়ান, শেরপুর মহিলা কলেজের সহকারী অধ‍্যাপক আল বেরুনী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুর রহমান তারা, নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মেয়র আনোয়ার হোসেন, নালিতাবাড়ী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, জেলা বিএনপির সদস‍্য সাবেক মেজর মাহমুল হাসান, জেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেন, নালিতাবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রুমান,  কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম প্রমুখ।

বিনামুল্যে মেডিকেল ক‍্যাম্পে রাজনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ হাজারের বেশি নারী-পুরুষ চিকিৎসা সেবা নেন। এসময় সেবাগ্রহীতারা সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy