ছাত্রজনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান: ফারুক

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা

2024-10-19T21:22:13+00:00
2024-10-21T00:10:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্রজনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান: ফারুক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯:২২ পিএম  আপডেট: ২১.১০.২০২৪ ১২:১০ এএম  (ভিজিট : ২৬০)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এমন ভোট দিন যাতে করে ‌‘মৃত মানুষ’ ভোট দিতে না পারে। যাতে মানুষ নিজেদের অধিকার নিজে প্রয়োগ করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা এনেছেন শহীদ জিয়া। বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন তিনি। ইন্দিরা গান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়া। আর তার হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা।

এসময় ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ মজুমদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy