বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৫

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীতে একশ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়।কেএমপির এক

2024-10-20T14:48:42+00:00
2024-10-20T14:48:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৫
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ৯২)
X

খুলনা মহানগরীতে একশ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়।

কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে কেএমপির বিশেষ অভিযান পরিচালনা করছে। 

শনিবার রাতে খুলনা সদর থানাধীন বার্মাশীল এলাকা হতে অভিযান চালিয়ে খালিশপুর ৩নং ক্যাম্প এলাকার মৃত ছাগীর খানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫), তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের মৃত বুলু দফাদারের ছেলে মাসুদ শেখ (৪৫), একই উপজেলার নাচুনিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাক তরফদারের ছেলে মাজহারুল ইসলাম (৪৪), লবণচরা সুইচগেট এলাকার মোঃ সেলিম হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের মৃত আনছার শেখের ছেলে মানিক শেখ (২৪) কে আটক করা হয়।

এ সময় ১০০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy