ঈশ্বরদীতে 'বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ' এর আত্মপ্রকাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে কথিত গুলি করে হত্যাচেষ্টা মামলায় সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত 'বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল

2024-10-20T16:50:33+00:00
2024-10-20T16:50:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে 'বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ' এর আত্মপ্রকাশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে কথিত গুলি করে হত্যাচেষ্টা মামলায় সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত 'বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ' নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 

রবিবার (২০ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ- এর ১০ জনকে সমন্বয়ক এবং ২১ জনকে সদস্য করে নেতৃবৃন্দের পরিচিতি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে তার সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী দ্বারা সারাদেশের মতো আমরা সহ ঈশ্বরদীর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। 

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকারের আমলেও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এই মামলায় জামিন প্রাপ্ত নেতাকর্মীরা। এছাড়াও ৯ জন নেতা ফাঁসির সাজা মাথায় নিয়ে কারাগারে মানবতার জীবন যাপন করছেন। তাঁরা বর্তমান সরকারের কাছে এই ৯ জন নেতার মুক্তি দাবি করেন এবং তাদের মুক্তি দেওয়া না হলে রাজপথে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন। বক্তারা বিগত সরকারের শাসনামল ও জুলাই-আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থ্যতা কামনা করেন।

বক্তারা তাদের বাদ দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করার চেষ্টা করলে রাজপথে সেটির রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা করেন। তারা বলেন, বসন্তের কোকিল বা অযোগ্য কাউকে নেতা বানানোর চেষ্টা করলে রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা তা কখনো মেনে নেবে না।

বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ নাম কেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, হাবিব ভাইকে পাবনা জেলা বিএনপির আহবায়ক করে এই এলাকার বিএনপিকে শক্তিশালী করার জন্য কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। কারামুক্তির পরে আমরা প্রত্যাশা করেছিলাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আমাদের ডেকে নিয়ে বসবেন। কিন্তু এখন পর্যন্ত তারা সেটি করেননি। 

দীর্ঘদিন ঈশ্বরদী উপজেলার ও পৌর বিএনপি’র কোন কমিটি নেই। আমরা আশা করেছিলাম হাবিব ভাই আমাদের ডেকে নিয়ে বসবেন। কিন্তু হাবিব ভাই এখনো সেটি করেননি। অথচ ঈশ্বরদী মহিলা কলেজের গভর্নিং বডির আহ্বায়ক হয়েছেন হাবিব ভাই, সেটি ঠিক আছে। কিন্তু ঈশ্বরদীর বিএনপি’র পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং কারো সাথে আলোচনা না করে আজমল হোসেন সুজনকে সেই কমিটিতে নেওয়া হয়েছে, সেটি মেনে নেওয়া যায় না। 

শেখ হাসিনার ট্রেন বহরে কথিত হামলার মিথ্যা মামলার সদ্য কারামুক্ত প্রায় সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy