চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যুবলীগের হামলার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।আজ সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে

2024-10-21T11:20:29+00:00
2024-10-21T11:29:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যুবলীগের হামলার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১:২০ এএম  আপডেট: ২১.১০.২০২৪ ১১:২৯ এএম  (ভিজিট : ১৮০)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। 

আজ সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র দাবি করছে, ভোর ৪টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় ‘আপ্যায়ন’ নামে একটি দোকানে হামলা করেন। এরপর আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালান। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলেও অভিযোগ পাওয়া যায়।

এতে শিক্ষার্থীসহ আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে বলে স্থানীয়রা জানান। সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্র হামলা করে সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

জানা গেছে, ছাত্রলীগ-যুবলীগের এ হামলায় ৮-১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy