হকিস্টিক দিয়ে যুবদল নেতাদের বেধড়ক পেটালো ছাত্রদল

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদলের তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া ব্রিজের

2024-10-21T12:14:31+00:00
2024-10-21T13:33:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হকিস্টিক দিয়ে যুবদল নেতাদের বেধড়ক পেটালো ছাত্রদল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১২:১৪ পিএম  আপডেট: ২১.১০.২০২৪ ১:৩৩ পিএম  (ভিজিট : ৩০৯)
X

ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যুবদলের তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া ব্রিজের সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- যুবদল নেতা রফিকুল ইসলাম, হাসেম মোল্লা ও মাসুদ রানা। আহতদের মধ্যে রফিকুল ও হাসেম মোল্লাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর মাসুদ রানা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হাসেম মোল্লা খানমরিচ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক। তাদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দাদীঘি গ্রামে। আর মাসুদ রানার বাড়ি উপজেলার মন্ডতোষ গ্রামে। তিনি মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়দানদীঘী থেকে ভাঙ্গুড়ায় আসার পথে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী লোহার রড ও হকিস্টিক দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় যুবদল নেতা রফিকুল, হাশেম মোল্লা  ও মাসুদ রানাকে জখম করে ফেলে রেখে যায় হামলাকারী ছাত্রদল কর্মীরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, জনৈক ছাত্রদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy