নড়াইলে নিজ বাড়িতে প্রধান শিক্ষিকা খুন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় চরদৌলতপুর গ্রামে নিজ বাড়িতে সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।নিহত সবিতা

2024-10-21T14:54:00+00:00
2024-10-21T14:54:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে নিজ বাড়িতে প্রধান শিক্ষিকা খুন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:৫৪ পিএম   (ভিজিট : ১১২)
X

নড়াইলের লোহাগড়ায় চরদৌলতপুর গ্রামে নিজ বাড়িতে সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। 

নিহত সবিতা রানী বালা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী। তিনি ৮৫নং চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি নিসন্তান ছিলেন। 

গতকাল রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন।

পূজা করার জন্য স্বামী পরিতোষ কুমার মন্ডল রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। 

বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্বামীর সন্দেহ হলে স্ত্রীর রুমে গিয়ে দেখে স্ত্রী খুন হয়েছে। এ সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরের দরজার লক খুলে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন। পরে স্বামী পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পাই ঘরের পূর্ব পাশ দিয়ে দূর্বৃত্তরা সিং কেটে (মাটি খুঁড়ে) ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে খুন করেছে। 

তিনি আরও জানান দূর্বৃত্তরা তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের একটি বড় চেইন, দুইটি হাতের বালা, একটি আংটি, কানের একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। সোমবার ভোরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন,রাত পৌনে ৪ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানতে পারি। পুলিশ দ্রæত ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy