ফরিদপুরে ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে রোববার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও

2024-10-21T15:49:33+00:00
2024-10-21T16:35:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৩:৪৯ পিএম  আপডেট: ২১.১০.২০২৪ ৪:৩৫ পিএম  (ভিজিট : ১০৪)
X

জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে রোববার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে  ওই পাঁচ চাদাবাজকে গ্রেপ্তার করেন।

জানা যায়, সালথায় এক কিশোরীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক।

এ হত্যাকান্ডকে পুঁজি করে স্থানীয় খায়রুল বাশার আজাদ নামের এক বিএনপি নেতার ছত্রছায়ায় উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘর-বাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগসহ ওই এলাকার দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, চাঁদাবাজির মূলহোতা হিসেবে অভিযোগ উঠা পাটপাশা বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর (৪৫), আড়ুয়াকান্দি গ্রামের নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার (৬০), সাবেক ইউপি মেম্বার রফিক মাতুব্বর (৫০), দোহারগট্টি এলাকার আকরাম মাতুব্বর (৩৫), ছোট বালিয়া গ্রামের ফিরোজ শেখ (৩৫)।

সোমবার সকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল বলেন, পুলিশ ও সেনাবাহিনী রোববার দিবাগত রাত ৩টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তারকরা হয়েছে। চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy