সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক :

সারাবাংলা

২০২৪ সালের এইচএসসি পরিক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শতভাগ পাশ

2024-10-21T20:42:49+00:00
2024-10-21T20:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসির ফলাফল
সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৪২ পিএম   (ভিজিট : ১১৬৬)
X

২০২৪ সালের এইচএসসি পরিক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শতভাগ পাশ করেছে এই কলেজের ছাত্রীরা। পিছিয়ে নেই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও। ফলাফল হাতে পেয়ে আনন্দিত এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। 
গতমঙ্গলবার প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১১২৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৮১২ জন। 

অপরদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা  কলেজে ২৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে,২৭৪০ জন। জিপিএ -ফাইভ পেয়েছে ১৭৬৫ জন । ফলাফল হাতে পেয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। পরে ফলাফল বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে  

ড. মো: মাহবুবুর রহমান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয় জানান, দেশের ঐতিহ্যবাহী জনপ্রিয়  শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত কলেজে উপস্থিত থেকেছে। সাপ্তাহিক কুইজ ও মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে আজ তারা এই প্রতিষ্ঠানকে এইচএসসি পরীক্ষায় একটি চমৎকার ফলাফলা উপহার দিয়েছে। এই অর্জন আমাদের সবার; এ অর্জন বাংলাদেশের। এমন খুশির সংবাদে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক- কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই হৃদয়ের অন্ত:স্থল থেকে প্রাণঢালা অভিনন্দন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy