কক্সবাজারে ইন্টারন্যাশনাল শেফ ডে পালিত

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক মানের শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউট আর এন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উদ্যোগে কক্সবাজারের অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল শেফ

2024-10-21T20:46:51+00:00
2024-10-21T20:46:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ইন্টারন্যাশনাল শেফ ডে পালিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৫০)
X

আন্তর্জাতিক মানের শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউট আর এন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উদ্যোগে কক্সবাজারের অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল শেফ ডে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সারা বিশ্বের সাথে মিলিয়ে উক্ত প্রতিষ্ঠানের দক্ষতার সহিত ট্রেনিং সম্পন্ন করে বাংলাদেশে বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত শেফ , প্রশিক্ষণরত শেফ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে কক্সবাজারের জিয়া গেস্ট ইন এর সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু করে সুগন্ধা পয়েন্টে এসে শেষ হয়। 

র‍্যালির শেষে প্রতিষ্ঠানের পরিচালক সুলতান মাহমুদ বলেন, আমরা বাংলাদেশের শেফদের বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করতে চাই এবং বাংলাদেশের বেকার শিক্ষিত যুবকদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য নিরলস ভাবে কাজ করে যেতে চাই , এজন্য সরকারের সংশ্লিষ্ট মহলের বিশেষ ভাবে সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য যে বিশ্বমানের এই প্রফেশন বাংলাদেশের মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার এবং জনসংখ্যাকে বিশ্বমানের জনশক্তিতে পরিণত করা এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজন করা হয় এই র‍্যালি মূল উদ্দেশ্য। উল্লেখ্য যে বাংলাদেশের অসচ্ছল বেকার তরুণ তরুণীদের উন্নত মানের প্রশিক্ষণ ও বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে চাকরির সহায়তা এই ইনস্টিটিউট প্রদান করে থাকে , বিশ্বের দরবারে বাংলাদেশের শেফদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য বিভিন্ন আন্তর্জাতিক দক্ষতা সনদ, দেশ এবং বিদেশে ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে । অসচ্ছল শিক্ষিত তরুণ তরুণীদের বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ ও চাকরির ব্যবস্থা করে থাকে এই ইনস্টিটিউ। 

এসময় উপস্থিত ছিলেন আর এন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর সম্মানিত প্রিন্সিপাল মোরশেদা খানম, ডিরেক্টর এম ডি সুলতান মাহমুদ মিনার, এক্সিকিউটিভ ডাইরেক্টর এন্ড হেড অফ ট্রেইনার এমডি ওয়াহিদুজ্জামান, বারিস্তা ডিপার্টমেন্ট প্রধান পিয়ার-ই আশেক ইলাহী সহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শেফদের  পরিবারের সদস্যবৃন্দরা। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য কাজ করা এই ইনস্টিটিউট এর কর্তৃপক্ষ রেলি শেষে আন্তর্জাতিক এই দিবস উদযাপন করে আনন্দিত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy