বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন বলেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন

2024-10-21T20:58:08+00:00
2024-10-21T20:58:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে: যুবদল সাধারণ সম্পাদক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন বলেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন করে দেশ চালিয়েছে। তাদের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হন। ছাত্র আন্দোলনে নির্বিচারে তারা ছাত্রজনতাকে হত্যা করেছে। তাই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে। 

তিনি আরো বলেন, বিএনপি মানুষের কল্যানের জন্য রাজনীতি করে। তাই এখন আর জনগনকে নেতাদের কাছে আসতে হবে না নেতারাই জনগণের কাছে পৌঁছে যাবে।

নীলফামারীর ডোমারে সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে ডোমার বাটার মোড়ে ও ডোমার উপজেলা মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডোমার উপজেলা ও পৌর শাখার আয়োজনে উল্লেখিত পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা  সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেটে গণসংযোগ করেন যুবদল সম্পাদক নয়ন।

আওয়ামী সরকারের সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম নয়ন বলেন, ক্ষমতা পাকাপোক্ত রাখার জন্য আওয়ামীলীগ যাকেই বাধা মনে করতো তাকে জেলে রেখে নির্যাতন করতো। আমাদের নেতা তারেক রহমান  দেশের মানুষের মাঝে গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা করতে মানুষকে জাগ্রত করে দিয়েছে। তাদের এই নেতৃত্বের ফলে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরী হয়েছিলো। ফলে সকলের প্রচেষ্টায় আবারো আমরা স্বাধীনতা লাভ করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy