পুলিশকে ছুরিকাঘাত করে পালাল আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় বাবু (২২) নামে এক আসামিকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন কামরুজ্জামান (৩০) নামে

2024-10-22T12:19:56+00:00
2024-10-22T13:23:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশকে ছুরিকাঘাত করে পালাল আসামি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১২:১৯ পিএম  আপডেট: ২২.১০.২০২৪ ১:২৩ পিএম  (ভিজিট : ১৮৫)
X

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় বাবু (২২) নামে এক আসামিকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন কামরুজ্জামান (৩০) নামে এক পুলিশ সদস্য। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান (৩০) নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব জানান, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে কামরুজ্জামানের ডান কবজিতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। 

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy