বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যক সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার

2024-10-22T15:43:27+00:00
2024-10-22T15:43:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যক সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পুরাতন পুলিশ লাইন এর সামনে নিরাপদ সড়ক চাই সংগঠনের বাগেরহাট জেলা সভাপতি আলি আকবর টুটুলের নেতৃত্বে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, বিআরটিএ, ট্রাফিক পুলিশ সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজন বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিআরটিএর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পথচারী যানবাহনের চালক সহ সড়ক ব্যবহারকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy