শেরপুর জেলা আ:লীগ নেতা চন্দন পাল রিমান্ডে

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরে নিহত তিন ছাত্রের পৃথক হত্যা মামলায় গত ১৭অক্টোবর

2024-10-22T17:38:29+00:00
2024-10-22T17:40:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর জেলা আ:লীগ নেতা চন্দন পাল রিমান্ডে
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:৩৮ পিএম  আপডেট: ২২.১০.২০২৪ ৫:৪০ পিএম  (ভিজিট : ১২০)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরে নিহত  তিন ছাত্রের পৃথক হত্যা মামলায় গত ১৭অক্টোবর  অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার দেখিয়ে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আজ মঙ্গলবার রিমান্ড শুনানি শেষে মাহাবুব হত্যা মামলায়  চন্দন কুমার পালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেই সাথে আরও দুইটি হত্যা মামলায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

এব্যাপারে শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া মাহাবুব হত্যা মামলায় চন্দন কুমার পালকে এক দিনের রিমান্ড এবং অপর দুই হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন চন্দন কুমার পাল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy