চট্টগ্রামে ড্রাইভারকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ছিনতাই: গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে আটোরিক্সা ড্রাইভারকে ছু‌রিকাঘাত করে তার ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সাটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা

2024-10-22T21:32:06+00:00
2024-10-22T21:32:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ড্রাইভারকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ছিনতাই: গ্রেফতার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৯:৩২ পিএম   (ভিজিট : ১২৭)
X

চট্টগ্রাম নগরীতে আটোরিক্সা ড্রাইভারকে ছু‌রিকাঘাত করে তার ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সাটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএন‌জি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান, সোমবার ভোররাতে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজে অ‌পরিচিত কয়েকজন  ব্যক্তি জালাল মিয়া (৫০) নামের এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের পদরোধ করে৷ এক পর্যায়ে জালাল মিয়াকে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচা‌লিত অটোরিক্সাটি ছি‌নিয়ে নিয়ে যায়।

পরে ভিক‌টিমের ছেলের করা মামলার তদন্তে নেমে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে ঘটনার সাথে জ‌ড়িত মোঃ পারভেজ (২৪), অ‌রিফুল ইসলাম প্রকাশ ইমন‌ (২৬) ও আরমান‌ হোসেনকে (২২) গ্রেফতার করা হয় বলে জানান ওসি চান্দগাঁও। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy